1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

মারা গেছেন ট্রাম্পের বড় বোন

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় বোন এবং সাবেক ফেডারেল জাজ ম্যারিয়েন ট্রাম্প বেরি গতকাল সোমবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। ট্রাম্পের ছেলে গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র সাংবাদিকদের বলেছেন, আজ সকালে এখানে এসে দেখতে পাই আমার আন্টি মারা গেছেন। তিনি আরও বলেছেন, আমি তার নাতির সঙ্গে অনেক ঘনিষ্ঠ। আমরা একসঙ্গে সময় কাটাইতাম। এটা আমাদের জন্য একটি কঠিন দিন।

মিডিয়া রিপোর্টের বরাত দিয়ে রয়টার্স বলছে, ম্যানহাটনে নিজ বাসভবনে ট্রাম্প ম্যারি সোমবার সকালে মারা গেছেন। নিউ ইয়র্ক সিটি পুলিশ জানিয়েছে, ৮৬ বছর বয়সী এক নারীকে পঞ্চম অ্যাভিনিউ অ্যাপার্টমেন্টের বেডরুমের ভেতর অচেতন অবস্থায় পাওয়া যায়। পরবর্তী সময়ে তিনি মৃত বলে নিশ্চিত হওয়া গেছে।

ট্রাম্প ম্যারি ঠিক কী কারণে মারা গেছেন তা এখন পর্যন্ত জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে এ নিয়ে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com