1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

বিশ্ববাজারে ফের বাড়ছে তেলের দাম

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বাড়লেও যুক্তরাষ্ট্রের তেল উৎপাদনকারী অঞ্চলগুলোর দিকে ধেয়ে আসা ঝড় এবং সৌদি আরবে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলার ঘটনায় সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।

বার্তাসংস্থা আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুধবার গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ২২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট বা ০ দশমিক ৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫১ ডলারে দাঁড়ায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮২ সেন্ট বা ০ দশমিক ৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ২৫ ডলারে লেনদেন হচ্ছিল।

বাজার বিশ্লেষকেরা বলছেন, একদিকে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের সরবরাহ বাড়ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের তেল উৎপাদনকারী অঞ্চলগুলোর দিকে এগিয়ে আসা ঝড় সম্ভাব্য সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি করেছে। এর পাশাপাশি সৌদি আরবে ইরান-সমর্থিত হুথিদের হামলাও বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

সরবরাহ নিয়ে এসব উদ্বেগের ফলে মধ্যপ্রাচ্য থেকে বাড়তি তেল সরবরাহের প্রভাব অনেকটাই চাপা পড়েছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ সংকটের আশঙ্কা বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও ঊর্ধ্বমুখী হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com