1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

কাশ্মিরে পর্যটন নৌকায় ভয়াবহ আগুন : ৩ বাংলাদেশী নিহত

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের রাজধানী শ্রীনগরের ডাল লেকে হাউসবোটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিন বাংলাদেশী পর্যটক নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। একটি বোটে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে আরো ছয়টি বোটে এবং পার্শ্ববর্তী কাঠের ছাউনিতে।

এ পর্যটন বোটগুলো ছিল ঘাট নম্বর ৯-এ। স্থানীয়রা কয়েক ঘণ্টা ধরে আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। পরে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছায়।

পুলিশ জানিয়েছে, নিহত তিন পর্যটক বাংলাদেশী। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

কাশ্মিরে তীব্র শীতের সময় ঘনিয়ে আসছে। তার আগে এ সময় প্রচুর পর্যটক সেখানে ভিড় করেন। আর এ সময়ই এমন দুর্ঘটনাটি ঘটলো।

সূত্র : জি নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com