1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

পারিবারিক পুনর্মিলনী ভিসার নতুন আবেদন গ্রহণ শুরু জার্মান দূতাবাসের

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

‘কিছু প্রশাসনিক সমস্যার’ কারণে প্রক্রিয়া স্থগিত হওয়ার পর ঢাকায় জার্মান দূতাবাস পারিবারিক পুনর্মিলনী ভিসার জন্য নতুন করে আবার আবেদন গ্রহণ শুরু করেছে।

ঢাকাস্থ জার্মান দূতাবাস এক ফেসবুক পোস্টে বলেছে, ‘কিছু প্রশাসনিক সমস্যার কারণে অল্প সময়ের জন্য ঢাকার জার্মান দূতাবাসকে নতুন পারিবারিক পুনর্মিলনী ভিসার আবেদন গ্রহণ বন্ধ করতে হয়েছিল।’

এতে আরো বলা হয়, ‘উন্মুক্ত মামলা যথারীতি প্রক্রিয়াধীন ছিল এবং ভিসা ইস্যু করা হয়েছিল; ফ্যামিলি রিইউনিয়ন ভিসা প্রক্রিয়ার জন্য কখনোই অপারেশন সম্পূর্ণ বন্ধ ছিল না।’

এতে বলা হয়, সমস্যাগুলো কয়েক সপ্তাহ আগে সমাধান করা হয়েছে এবং দূতাবাস তখন থেকে নতুন আবেদন গ্রহণ অব্যাহত রেখেছে।

দূতাবাস জানিয়েছে, কোনো নতুন নথি জমা দেয়ার ইমেল পাঠানোর আগে যে অ্যাপয়েন্টমেন্টগুলো বাতিল করা হয়েছিল, তা প্রথমে পুনঃনির্ধারণ করা হচ্ছে।

আরো বলা হয়, ‘আপনি যদি আপনার বাতিল করা ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য নতুন অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে থাকেন, তাহলে আপনার সাথে শিগগিরই দূতাবাস থেকে যোগাযোগ করা হবে।’

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com