1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

এডিসি হারুনের পর সানজিদাকে রংপুরে বদলির খবর গুজব : স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে মারধরের ঘটনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই ঘটনায় এডিসি সানজিদা আফরিনকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) বদলি করা হতে পারে বলে সংবাদ প্রকাশ হয়। তবে বিষয়টিকে গুজব বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দফতরে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এডিসি হারুন এবং সানজিদা- দু’জনকেই রংপুর রেঞ্জে বদলির আলোচনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‌‘না, না, এটা গুজব।’

তিনি বলেন, ‘হারুন সম্পর্কে আমাদের তাৎক্ষণিকভাবে যেটা করার, সেটা করেছি। এখন তার বিরুদ্ধে মামলা হবে, তদন্ত হবে। সবগুলোই তো একটা প্রক্রিয়া। তাৎক্ষণিকভাবে যেটার দরকার ছিল, আমরা তাকে সাসপেন্ড করেছি। এখন তদন্ত শুরু হয়ে তার নামে যদি মামলা হয়ে থাকে, সে মামলাগুলোর প্রক্রিয়া শুরু হবে।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার জানামতে যিনি ভিক্টিম তিনি এখনো মামলা করেননি। মামলা করলে তদন্ত শুরু হবে। আর যেহেতু ঘটনা একটা ঘটেছে, এটার বিভাগীয় মামলা তো হবেই। সেখানে যা সিদ্ধান্ত হয় সেটা হবে।’

এ ঘটনায় সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিব্রত কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘মানুষ মাত্রই ভুল করে থাকে। যে ভুল করে তার শাস্তি হয়, এটাই স্বাভাবিক। আমাদের সরকার, সে যেই হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে, এটা হল মূলকথা।’

গত ৯ সেপ্টেম্বর রাতে শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাদের নির্যাতনের অভিযোগ ওঠে এডিসি হারুনের বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com