1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

কঠোর ডায়েটসহ অত্যধিক পানি পান, হাসপাতালে ভর্তি টিকটকার

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

প্রতিদিন মাত্রাতিরিক্ত পানি পান করে অসুস্থ হয়ে পড়েছেন এক জনপ্রিয় টিকটকার। শারীরিক অবস্থার অবনতি হতেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

ঘটনাটি ঘটেছে কানাডায়। সোমবার মিশেল ফেয়ারবার্ন জানান, ‘৭৫ হার্ড’ ফিটনেস চ্যালেঞ্জের ১২ দিন পার করতে না করতেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

কী এই ফিটনেস চ্যালেঞ্জ? মিশেল জানিয়েছেন, এই রুটিনে তিনি কড়া ডায়েট মেনে চলতেন। দিনে ৪ লিটার পানি খেতেন। অ্যালকোহল, তৈলাক্ত, ভাজাভুজি খাবার খেতেন না। ৪৫ মিনিট করে দিনে দুবার শারীরিক কসরত করতেন। কিন্তু ১২ দিন টানা কড়া নিয়মে থাকা সত্ত্বেও অসুস্থ হয়ে পড়েন তিনি।

মিশেল জানিয়েছেন, অত্যধিক পানি খাওয়ার পর শরীরে অস্বস্তি হতো তার। সারারাত ঘুমাতে পারতেন না। যার জন্য ভীষণ দুর্বল লাগত।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মিশেলের শরীরে সোডিয়ামের অভাব রয়েছে। একে বলা হয়, হাইপোনাট্রেমিয়া। সোডিয়ামের ঘাটতি থাকলে, তা থেকে মৃত্যুও হতে পারে। এই পরিস্থিতিতে মিশেলকে দিনে অর্ধেক লিটার পানি খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
সূত্র : আজকাল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com