1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকরা, কারখানায় কর্মচাঞ্চল্য আদালতে পরীমনি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর, আবেদন শুরু আজ ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫৪৮২ টাকা বন্ধুকে হত্যার অভিযোগে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধই দায়ী: ভ্যান্স টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মুশফিক-তাসকিন

রিলস করার নেশা, সন্তানকে বিক্রি করে আইফোন ক্রয়!

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

শখ এমনো হয়! আইফোন কেনার জন্য নিজের সন্তানকে বিক্রি করে দিয়েছে এক দম্পতি।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনায়। আইফোন ১৪ কেনার জন্য আট মাসের শিশুকে মোটা টাকায় বিক্রি করেছেন মা-বাবা। আইফোন কিনে রিল শ্যুট করবেন এই উদ্দেশ্যেই শিশুটিকে বিক্রি করে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ওই মায়ের নাম সাথী ঘোষ। পুলিশ তাকে ইতিমধ্যেই আটক করেছে। অভিযুক্ত বাবা জয়দেব ঘোষকেও গ্রেফতার করেছে পুলিশ। আট মাসের পুত্রসন্তান ছাড়াও দম্পতির এক সাত বছরের একটি মেয়ে রয়েছে বলে জানা গেছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দম্পতির সন্তান শনিবার থেকে নিখোঁজ ছিল। সূত্রের খবর, ওই দম্পতির অর্থাভাব ছিল। বাচ্চা হওয়ার পরও তাদের অর্থাভাব ছিল। গত কয়েক দিন ধরে তাদের ব্যবহারে বদল আসে। তাদের হাতে আইফোন হাতে ঘুরছিলেন তারা। পোশাকেও পরিবর্তন এসেছিল। এরপরই পুলিশকে জানায় প্রতিবেশীরা।

যে মহিলার কাছে নিজেদের সন্তান বিক্রি করেছিলেন দম্পতি তাকেও গ্রেফতার করা হয়েছে। ওই মহিলার নাম প্রিয়ঙ্কা ঘোষ। প্রিয়ঙ্কা জানিয়েছেন, আট মাসের শিশুটিকে কিনতে ভালোই দাম দিয়েছেন তিনি। অনেক দিন ধরেই ওই দম্পতির সাথে কথাবার্তা হচ্ছিল তার।

পুলিশ সূত্রে খবর, ওই দম্পতি নাকি জানিয়েছে, ইনস্টাগ্রামে রিল ভিডিও বানাতে চাইছিলেন তারা। ওই কারণে আইফোন কেনার জন্য নিজেদের কোলের সন্তানকে বিক্রি করে দেন তারা।
সূত্র : জি নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com