1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকরা, কারখানায় কর্মচাঞ্চল্য আদালতে পরীমনি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর, আবেদন শুরু আজ ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫৪৮২ টাকা বন্ধুকে হত্যার অভিযোগে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধই দায়ী: ভ্যান্স টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মুশফিক-তাসকিন

হত্যার হুমকি পেয়ে হিরো আলমের জিডি

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

আশরাফুল আলম ওরফে হিরো আলম সোমবার রাতে ফোন কলে হত্যার হুমকি পেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রাত সাড়ে ১১টার দিকে হিরো আলম হাতিরঝিল থানায় জিডি করেন বলে জানান ওই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির।

জিডি সূত্রে জানা যায়, হিরো আলমকে হত্যার হুমকি দিয়ে একটি অজ্ঞাত নম্বর থেকে তিনটি ফোন কল আসে। সোমবার রাত ৯টা ৪৩ মিনিটে তিনি প্রথম কল পান।

জিডিতে আরো উল্লেখ আছে, ফোনকারী তাকে (হিরো আলমকে) শিক্ষা দেবে এবং সাত দিনের মধ্যে তার লাশ বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে বলে হুমকি দেয়।

গত ১৭ জুলাই রাজধানীর বনানীতে ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সময় শারীরিকভাবে লাঞ্ছিত হন ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম।

এ ঘটনায় হিরো আলমের একান্ত সহকারী বাদী হয়ে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে বনানী থানায় একটি মামলা দায়ের করেন।

হিরো আলমের ওপর ওই ঘটনায় দায়ের করা মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com