1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

দেশে ফিরেছেন ৪৪ হাজার ৬৭ হাজি

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১২ জুলাই, ২০২৩

চলতি বছর পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এ পর্যন্ত দেশে ফিরছেন ৪৪ হাজার ৬৭ জন হাজি। আর মারা গেছেন ১০১ জন হাজি।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

তথ্য অনুযায়ী, তিন এয়ারলাইন্সের মোট ১১৫টি ফ্লাইটে করে দেশে ফিরেছেন হাজিরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৪৫টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৪৬টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ২৪টি।

এছাড়া চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১০১ জন হাজি মারা গেছেন। এর মধ্যে সর্বশেষ মঙ্গলবার (১১ জুলাই) মারা গেছেন তিনজন। এদের মধ্যে ৭৭ জন পুরুষ ও ২৪ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ৮৫ জন, মদিনায় পাঁচজন, জেদ্দায় একজন, মিনায় সাতজন, আরাফায় দু’জন এবং মুজদালিফায় একজন।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com