1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

ড. মোশাররফকে সিঙ্গাপুর নেয়া হবে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুন, ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হবে।

শনিবার (২৪ জুন) তার ছেলে খন্দকার মারুফ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, আমার বাবার নিউরো সমস্যা। তাকে সিঙ্গাপুর নেয়া হবে। এখনো ভিসা প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হয়নি। দুয়েক দিনের মধ্যে তা শেষ হবে আশা করছি।

মারুফ জানান, শনিবার তার বাবাকে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে।

এর আগে, গত ১৭ জুন রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com