1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

মেক্সিকোয় গিরিখাত থেকে ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ উদ্ধার

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুন, ২০২৩

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় শহর গুয়াদালাজারার বাইরের একটি দুর্গম গিরিখাত থেকে ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। সেখানে ঠিক কতজনের মৃতদেহ আছে তা জানার চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। সিবিএসনিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাত বুধবার রাতে পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জলিসকোর রাষ্ট্রীয় প্রসিকিউটরের কার্যালয় জানায়, গিরিখাত থেকে পাওয়া ব্যাগগুলোতে পুরুষ এবং নারীদের দেহাবশেষ রয়েছে। দেশটির দমকলকর্মী ও বেসামরিক কর্মকর্তারা হেলিকপ্টারে করে গিরিখাত থেকে বাকি দেহাবশেষ উদ্ধারে অভিযান চালাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে দেশটিতে সাতজন যুবক নিখোঁজ হন। এরপর থেকে দেশটির কর্তৃপক্ষ তাদের উদ্ধারে ততপরতা চালাচ্ছে। তবে ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ ওই সাত যুবকের কি না তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

দেশটির কর্মকর্তারা জানান, গতকাল মঙ্গলবার কালো প্ল্যাস্টিক ব্যাগে মানব দেহাবশেষ মিলে। এরপর থেকে কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালাচ্ছে।

 

এদিকে বিবিসি জানিয়েছে, মৃতদেহগুলো কীভাবে এই গিরিখাতে পড়েছিল তা এখনও জানা না গেলেও মেক্সিকোতে গুমের মতো অপরাধ তুলনামূলকভাবে সাধারণ বিষয়। উত্তর আমেরিকার এই দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মেক্সিকোতে ১ লাখেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com