1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

নিউজিল্যান্ডের স্কোয়াডে ৭ পেসার, দুজনের উচ্চতা সাড়ে ৬ ফুট

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে পেস আক্রমণেই সবচেয়ে বেশি ভরসা রাখছে নিউজিল্যান্ড। ট্রান্স-তাসমান ট্রফির জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে রাখা হয়েছে সাতজন বিশেষজ্ঞ পেসারকে।

তাদের মধ্যে কাইল জেমিসনের উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি, মাইকেল রে ৬ ফুট ৬ ইঞ্চি। দুই লম্বা পেসারের বাউন্স ও গতি অস্ট্রেলিয়ার কন্ডিশনে কাজে লাগাতে চায় নিউজিল্যান্ড।

আজ নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) ঘোষিত এই স্কোয়াডে প্রায় এক বছর পর ফিরেছেন মাইকেল রে। তার সঙ্গে পেস আক্রমণে আছেন জেমিসন, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি, উইল ও’রুরক, ম্যাথু ফিশার ও নাথান স্মিথ।

তবে সাত পেসার থাকলেও দলে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। স্পিনের দায়িত্ব সামলানোর জন্য আছেন রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস; দুজনই খণ্ডকালীন স্পিনার। পাশাপাশি স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন ডিন ফক্সক্রফট। যদিও চোট কাটিয়ে মিচেল স্যান্টনার সুস্থ হলে অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দিতে পারেন।

সাত পেসার নিয়ে যাওয়ার কারণও ব্যাখ্যা করেছেন নিউজিল্যান্ডের প্রধান নির্বাচক গ্যাভিন লারসেন, ‘অস্ট্রেলিয়ায় আমরা যে কন্ডিশনের মুখোমুখি হব, সেখানে চারজন বিশেষজ্ঞ পেসার একাদশে রাখাই হবে আমাদের পছন্দের কৌশল।’
প্রথমবারের মতো ট্রান্স-তাসমান সিরিজ হতে যাচ্ছে চার ম্যাচের। সাত পেসারকে পুরো সিরিজে সামলানো যে সহজ হবে না, সেটি স্বীকার করেছেন লারসেন, ‘আমার মনে হয়, এটা কঠিন। সত্যিই কঠিন। একজন বোলারের পক্ষে চারটি টেস্টই খেলা অনেক বড় চ্যালেঞ্জ হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com