1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল খুলনায় মধ্যরাতে গুলি করে মোবাইল ফোন ছিনতাই মেনোপজ : নারীর জীবনের নতুন অধ্যায় ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান : রিজভী ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে মৃত্যু: আয়োজকসহ গ্রেপ্তার ৭ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাবনা কমছে, সহযোগীদের দুষছেন ট্রাম্প বিশ্ববাজারে দৈনিক ঘাটতি ৬০ লাখ ব্যারেল তেল, বাড়তে পারে দাম

৪১৯ যাত্রী নিয়ে চট্টগ্রাম ছাড়ল প্রথম হজ ফ্লাইট

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

চলতি বছরে পবিত্র হজ পালনে ৪১৯ যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট চট্টগ্রাম থেকে মদিনার উদ্দেশে ছেড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের ডেডিকেটেড হজ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের জিএম মোহাম্মদ সালাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরের চেকিং কাউন্টারে বোর্ডিং পাস ও ইমিগ্রেশনসহ বিমানের নানা প্রক্রিয়া শেষ করেন হাজিরা। পরে নির্ধারিত সময় রাত ৩টা ৪৫ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইটটি।

 

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ (হাব) চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান মো. শাহ আলম জানান, চলতি হজ মৌসুমে চট্টগ্রাম থেকে মদিনা ও জেদ্দায় ২০টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। এসব ফ্লাইটে ১০ হাজার ৫০০ জন হজযাত্রী বহন করা হবে। আগামী ২২ জুন চট্টগ্রাম থেকে সর্বশেষ হজ ফ্লাইট যাবে।

গত বছর চট্টগ্রাম থেকে জেদ্দা ও মদিনা রুটে ১১টি ফ্লাইট গেলেও এবার ১০টি বাড়িয়ে ২১টি করা হয়েছে বলেও জানান মো. শাহ আলম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com