1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক: আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, যেসব নির্দেশনা জানা জরুরি সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল খুলনায় মধ্যরাতে গুলি করে মোবাইল ফোন ছিনতাই মেনোপজ : নারীর জীবনের নতুন অধ্যায় ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান : রিজভী ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে মৃত্যু: আয়োজকসহ গ্রেপ্তার ৭

আজ অস্ত্রসহ আত্মসমর্পণ করবেন ৩ শতাধিক চরমপন্থী

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ মে, ২০২৩

স্বাভাবিক জীবনে ফিরতে উত্তর-পশ্চিম ও দক্ষিণাঞ্চলের তিন শতাধিক চরমপন্থী সদস্য আজ রোববার আত্মসমর্পণ করবেন। আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২’র সদর দপ্তরে বেলা সাড়ে ১১টায় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবেন তারা।

আত্মসমর্পণ অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ, স্থানীয় সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

র‌্যাব সূত্র জানায়, অত্মসমর্পণ অনুষ্ঠানে উত্তর-পশ্চিম ও দক্ষিণাঞ্চলের ৮ জেলার ৩২৩ জন চরমপন্থী ২ শতাধিক অস্ত্র জমা দেবে। এর মধ্যে পাবনা ১৮০, সিরাজগঞ্জে ১১, টাঙ্গাইল ৭৪, রাজবাড়ী ৫৪, মেহেরপুর ২, কুষ্টিয়া ও বগুড়ায় ১ জন করে চরমপন্থী রয়েছেন।

র‌্যাব-১২ অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মারুফ হোসেন বলেন, র‌্যাবের উদ্যোগে তিন শতাধিক চরমপন্থী সদস্য আজ রোববার আত্মসমর্পণ করবে এবং ২ শতাধিক অস্ত্র জমা দেবে।

তিনি বলেন, আত্মসমর্পণকরীদের খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগের অপরাধ ব্যতীত ছোটখাটো অপরাধগুলো সাধারণ ক্ষমার আওতায় আসবে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com