1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ২ ঘণ্টা বন্ধ থাকবে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মে, ২০২৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটওভার ব্রিজের নির্মাণ কাজের জন্য আগামী শনিবার (২০ মে) দুই ঘণ্টার জন্য বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।

ওই দিন ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত সড়কটি বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা।

তিনি বলেন, শনিবার সীতাকুণ্ড উপজেলার আরআর টেক্সটাইল মিলস এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপন করা হবে। ওই দিন দুই ঘণ্টার জন্য সড়কটিতে গাড়ি চলাচল বন্ধ থাকবে।

এর আগে গত শনিবার (১১ মে) ডেকবিমটি বসানোর কথা ছিল। তবে ঘূর্ণিঝড় মোখার কারণে ওই সময় বিমটি বসানো যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com