1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক: আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, যেসব নির্দেশনা জানা জরুরি সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল খুলনায় মধ্যরাতে গুলি করে মোবাইল ফোন ছিনতাই মেনোপজ : নারীর জীবনের নতুন অধ্যায় ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান : রিজভী ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে মৃত্যু: আয়োজকসহ গ্রেপ্তার ৭

আজ একদিনের জন্য চলবে হজ নিবন্ধন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
আট দফা সময় বাড়িয়েও কোটা পূরণ না হওয়ায় এবং চলতি বছর হজে যেতে ইচ্ছুক তবে যারা এখনও চূড়ান্ত নিবন্ধন করেননি তাদের জন্য ‘একদিনের বিশেষ’ সুযোগ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার হজের নিবন্ধনের সার্ভার খোলা থাকবে। চলতি বছর হজের যাওয়ার জন্য নিবন্ধনের এটিই শেষ সুযোগ।

প্রথম হজ নিবন্ধন শুরু হয় গত ৮ ফেব্রুয়ারি। তবে আট দফা সময় বাড়িয়েও কোটা পূরণ হয়নি। পরে গত ১১ এপ্রিল উন্মুক্ত নিবন্ধন বন্ধ করা হয়। তবে হজযাত্রী ও এজেন্সিগুলোর অনুরোধে চলতি বছর হজে যেতে ইচ্ছুকদের জন্য আজ নিবন্ধন কার্যক্রম চলবে।

এর গত ২০ এপ্রিল হজযাত্রীদের বিশেষ অনুরোধে ২৫ এপ্রিল একদিনের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন কার্যক্রম চলবে বলে জানায় ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এবং সম্মানিত হজযাত্রীদের বিশেষ অনুরোধে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন কার্যক্রম চলবে ২৫ এপ্রিল একদিনের জন্য। এরপর আর কোনোক্রমেই নিবন্ধনের সময় বাড়ানো হবে না।

এর আগে গত ৬ এপ্রিল অষ্টমবারের মতো হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়। ওই সময় ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত কোটা পূরণ না হওয়ায় হজযাত্রী নিবন্ধনের সময় ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো। নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের সুযোগ উন্মুক্ত রয়েছে। উভয় ব্যবস্থাপনায় নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগ আছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর আগে বাড়ানো সময় অনুযায়ী বুধবার (৫ এপ্রিল) হজযাত্রী নিবন্ধনের সময় শেষ হয়। কিন্তু নির্ধারিত সময়ের শেষেও প্রায় ৮ হাজারের বেশি হজযাত্রী নিবন্ধন বাকি ছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com