1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

রাশিফল ৩ এপ্রিল

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

আজ জন্ম নেওয়ায় আপনি মেষ রাশির জাতক বা জাতিকা :: গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ২

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রায় সহযাত্রী নিয়ে সতর্ক থাকুন। ই-মেইলে পাওয়া একাধিক তথ্য নিয়ে বিভ্রান্তিতে পড়তে পারেন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

কর্মস্থলে অন্যের প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পেতে পারে। দূরের যাত্রায় অংশ নেওয়া থেকে বিরত থাকুন। অতি আপনজন কেউ আপনার সঙ্গে প্রতারণা করতে পারে।

মিথুন (২২ মে-২১ জুন)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। ই-মেইলে একাধিক তথ্য নিয়ে বিভ্রান্তিতে পড়তে পারেন। পারিবারিক কোনো ঝামেলায় আপনি মানসিক অশান্তিতে পড়তে পারেন। কেনাকাটায় সাবধান থাকুন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ফেসবুকে দেখুনÑ কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন। ফেসবুকে কোনো কিছু দেখেই নিজের সিদ্ধান্ত নেবেন না।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কারও জন্য আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। নিজেকে নিরাপদে রাখতে জনসমাগম এড়িয়ে চলুন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন। ব্যবসার ক্ষেত্রে অতি মুনাফা অর্জন করতে গিয়ে খারাপ পরিস্থিতি হতে পারে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

বিদেশ যাত্রায় জটিলতা দূর হতে পারে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় কড়া নাড়তে পারে। কেনাকাটা করুন ভেবেচিন্তে।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। কেনাকাটায় সাবধান থাকুন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

পাওনা আদায়ে তৎপর হোন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। কর্মস্থলে নতুন কোনো ঝামেলায় পড়তে পারেন। সমাবেশ এড়িয়ে চললে আপনার ভালো হবে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

বেকারদের কেউ প্রত্যাশার চাইতে ভালো চাকরি পেতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমে সফল হবেন। ব্যবসায়ে অতি মুনাফা লাভের আশা থেকে বিরত থাকুন। স্বাস্থ্য ভালো যাবে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আজ অর্থভাগ্য বিশেষ শুভ। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে বিদেশ যাত্রার প্রস্তাব পেতে পারেন। দূরে কোথাও গেলে আপনার সঙ্গী বাছাইয়ে সতর্ক থাকুন। খাওয়া-দাওয়ার ব্যাপারে দেখেশুনে সিদ্ধান্ত নিন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শিক্ষার্থীদের কেউ কেউ প্রত্যাশার চেয়ে ভালো চাকরি পেতে পারেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ব্যবসায়ে হঠাৎ করে কাউকে বিশ্বাস করবেন না। কেনাকাটা করুন ভেবেচিন্তে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com