1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু দুর্নীতির মামলা : বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক: আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, যেসব নির্দেশনা জানা জরুরি সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল খুলনায় মধ্যরাতে গুলি করে মোবাইল ফোন ছিনতাই মেনোপজ : নারীর জীবনের নতুন অধ্যায় ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান : রিজভী

ইন্টারপোলের রেড নোটিশে আরাভ খান

‍ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

দুবাইয়ে স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলামের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য হত্যা অভিযোগে তার নামে রেড নোটিশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে ইন্টারপোলের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেডের তালিকায় তার নাম, ছবি ও পরিচয় সংযুক্ত করে প্রকাশ করা হয়েছে।

ইন্টারপোলের ওয়েবসাইটে তার নাম রবিউল ইসলাম রবিউল (৩৫), জাতীয়তা বাংলাদেশী, জন্মস্থান বাগেরহাট লেখা হয়েছে।

রবিউল ইসলামসহ ৬৩ জন বাংলাদেশী অপরাধী সংস্থা ইন্টারপোলের রেড নোটিশের আওতায় রয়েছে। যারা বিভিন্ন দেশে অবস্থান করছে।

দুবাইয়ের আলোচিত আরাভ জুয়েলার্সের কর্ণধার আরাভ খান পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে দীর্ঘদিন ধরে পলাতক। বর্তমানে দুবাইয়ে অবস্থান করার পাশাপাশি সেখানে স্বর্ণের ব্যবসা করছেন তিনি। তারই সোনার দোকানের উদ্বোধন অনুষ্ঠানে দুবাই যান জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। এরপর থেকে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com