1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

সাকিব-তামিম ইস্যুতে নতুন করে যা বললেন পাপন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে টিম হোটেলে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

গতকাল বৃহস্পতিবার রাতে টিম হোটেলে হাজির হন বিসিবি সভাপতি। দলের সবার সঙ্গে বৈঠকও করেন পাপন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালীন এ নিয়ে দ্বিতীয়বার টিম হোটেলে বৈঠক করেছেন তিনি। এরপর পাপন জানিয়েছেন, তার সামনেই সাকিব-তামিম মধ্যে কথা হয়েছে।

সংবাদ মাধ্যমকে পাপন বলেন, ‘টিম হোটেলে আসার পেছনে কারণ একটাই। প্রথম ম্যাচের আগে যখন এলাম, সেদিন সাকিবকে পাইনি। সাকিবের রিকোয়েস্টে এরপর আজ এলাম। এসেছি মূলত ওদের সঙ্গে বসতে, সাহস দিতে।’

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই সাকিব-তামিম দুইজন একে অপরের ভালো বন্ধু ছিলেন। কিন্তু তাদের সেই আগের সম্পর্ক এখন আর নেই। তারা এখন একে অপরকে এড়িয়ে চলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমকে এমনটি বলেছেন বিসিবি সভাপতি।

এ ব্যাপারে বোর্ড সভাপতি বলেন, ‘তামিম ও সাকিবের সঙ্গে অনেকক্ষণ বসে কথা বলেছি। সেখানে কোচও ছিলেন। তাদের সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি এখানেই শেষ হওয়া উচিত। তারা আমাকে আশ্বস্ত করেছে এর প্রভাব মাঠের খেলায় পরবে না। সে প্রমাণ আমি পেয়েছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com