1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু দুর্নীতির মামলা : বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক: আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, যেসব নির্দেশনা জানা জরুরি সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল খুলনায় মধ্যরাতে গুলি করে মোবাইল ফোন ছিনতাই মেনোপজ : নারীর জীবনের নতুন অধ্যায় ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান : রিজভী

১৫তম বাংলাদেশ আন্তর্জাতিক ফেয়ারে আকিজ প্লাস্টিকস

‍ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

ঢাকায় অবস্থিত বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে আইপিএফ বাংলাদেশ আয়োজিত চলতি বছরের ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি ১৫তম বাংলাদেশ আন্তর্জাতিক প্ল্যাস্টিকস, প্রিন্টিং ও প্যাকেজিং ফেয়ারে আকিজ প্ল্যাস্টিকস লিমিটেড অংশগ্রহণ করে। চার দিনব্যাপী এ আয়োজনে আকিজ প্ল্যাস্টিকসের বহরে থাকা সব পণ্য যেমন ফার্নিচার, হাউজহোল্ড, ইন্ডাস্ট্রিয়াল, পাইপস ও ফিটিংস মেলায় প্রদর্শিত করা হয়।

মেলায় দেশি-বিদেশি কয়েকশ অংশগ্রহণকারীর মধ্যে আকিজ প্ল্যাস্টিকসের প্যাভিলিয়নের ডিজাইনে ছিল ভিন্ন মাত্রা ও দর্শনীয় আঙ্গিক। নিজেদের উৎপাদিত পণ্য ইন্ডাস্ট্রিয়াল প্যালেট, পাইপ ও ফিটিংস দিয়েই তৈরি করা হয় এর নান্দনিক স্ট্রাকচার। চার দিনব্যাপী দেশি-বিদেশি দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল আকিজ প্ল্যাস্টিকসের প্যাভিলিয়ন।

প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার চৌধুরী হাসান তারিক বলেন, আকিজ প্ল্যাস্টিকস লিমিটেড বর্তমানে দেশের প্ল্যাস্টিকস বাজারের একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। দেশের সর্বত্র আমাদের পণ্য পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। শতভাগ আমদানিকৃত ভার্জিন ম্যাটেরিয়াল ব্যবহার করে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন করায় আমাদের পণ্যের দেশব্যাপী চাহিদা রয়েছে। এছাড়াও আমরা পার্শ্ববর্তী কিছু দেশে আমাদের পণ্য রপ্তানি করছি।

মেলায় অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন, যেহেতু আইপিএফ বাংলাদেশ আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন প্ল্যাস্টিকস উৎপাদনকারী কোম্পানির পাশাপাশি আন্তর্জাতিক বহুকোম্পানি অংশগ্রহণ করে তাই সাধারণ দর্শনার্থী থেকে শুরু করে অনেক বিদেশি ক্রেতার নিকট নিজেদের তুলে ধরার সুযোগ থাকে। দেশে স্থানীয় বাজার তৈরির পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও পণ্য রপ্তানির সুযোগ থাকে।

উল্লেখ্য, আকিজ প্লাস্টিকস লিমিটেড দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। ২০১৮ সালে উৎপাদনে এসে আকিজ প্ল্যাস্টিকস খুব দ্রুত সময়ের মধ্যে দেশের বাজারে দৃঢ় একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com