1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকরা, কারখানায় কর্মচাঞ্চল্য আদালতে পরীমনি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর, আবেদন শুরু আজ ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫৪৮২ টাকা বন্ধুকে হত্যার অভিযোগে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধই দায়ী: ভ্যান্স টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মুশফিক-তাসকিন

রাঙ্গামাটিতে বিবস্ত্র অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

‍ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

রাঙ্গামাটিতে এক উপজাতীয় বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সদর উপজেলার মগবান এলাকার আসামবস্তি-কাপ্তাই সড়কের একটি আগর বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত বিজয় চাকমা (৬৬) রাঙ্গামাটির বরকলের খুব্বাংপাড়া গ্রামের মৃত সৃনীত বিকাশ চাকমার ছেলে।

জানা যায়, রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কের মগবান এলাকার আগর বাগানে লাশটি বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। লাশের মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে।

সংবাদ পেয়ে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান ও পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, লাশটি বিবস্ত্র অবস্থায় দেখা যায় বনের ভেতর। দেখে তাকে অসুস্থ মনে হয়েছে।

তিনি আরো বলেন, এটা আমার সীমানা এলাকার মধ্যে পড়েনি, রাঙ্গামাটি সদর সীমানায়। তাই নিয়ম অনুযায়ী আমি লাশ গ্রহণ করিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com