1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই কয়েদির মৃত্যু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার সকালে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- কিশোরগঞ্জের হোসেনপুর থানার মধ্য গোবিন্দপুর এলাকার মৃত আশ্রাফ আলীর ছেলে নূর ইসলাম ওরফে শেখ চান (৬৯) ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা তাইজুদ্দিন (৭৬)।

ওই কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. আমিরুল ইসলাম বলেন, হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শেখ চান এবং তাইজুদ্দিন কারাগারে বন্দি ছিলেন। সোমবার সকালে তারা কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শেখ চান এবং তাইজুদ্দিনকে মৃত ঘোষণা করেন। তাইজুদ্দিন ২০০৮ সাল থেকে কারাগারে বন্দি ছিলেন।
তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মৃতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com