1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

তুরস্কে কয়লাখনিতে বিস্ফোরণ : নিহত ২৮

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

তুরস্কের একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত ও অন্য ১১ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে তুরস্কের বারতিন এলাকার একটি কয়লাখনির গভীরে ওই বিস্ফোরণ ঘটে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাররেতিন কোকা জানিয়েছেন।

কোকা জানিয়েছেন, আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ট্রান্সফরমার থেকে এই বিস্ফোরণ ঘটে।

দুর্ঘটনার সময় খনির অভ্যন্তরে ১১০ শ্রমিক কাজ করছিলেন। এদের মধ্যে ৪৯ জন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অংশে ছিল। উদ্ধাকারীরা অনেককে উদ্ধার করেছে।

সূত্র : ডেইলি সাবাহ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com