1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত আট লাখ, মৃত ২ হাজার

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ অক্টোবর, ২০২২

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে আট লাখ ৩৫ হাজার ২২৮ জন। আর মারা গেছেন এক হাজার ৯৬৭ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টা পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ৬২ কোটি ৭৬ লাখ ৭৯ হাজার ৯৫ জন। মারা গেছেন ৬৫ লাখ ৬৩ হাজার ৭৮৬ জন। আর সুস্থ হয়েছেন ৬০ কোটি ৭২ লাখ ৪৪ হাজার ৭৪৩ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৮৬ লাখ আট হাজার ৪৩১জন। মোট মারা গেছেন ১০ লাখ ৮৮ হাজার ৪৭১ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৬ লাখ ১৮ হাজার ৫৩৩ জন। এছাড়া মৃত্যুতে তৃতীয় স্থানে আছে দেশটি। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৮৩৫ জনের।

তালিকায় আক্রান্তে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৫৯ লাখ ৭০ হাজার ৩৭৯ জন। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৫৫ হাজার ৬২০ জনের।

এছাড়া ব্রাজিল আক্রান্তে চতুর্থ আর মৃত্যুতে দ্বিতীয় স্থানে আছে। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৪৭ লাখ ৭৩ হাজার ৫১৫ জন। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৭ হাজার ১৬ জনের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com