1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

করোনা আক্রান্ত ১০ লাখের কাছাকাছি, মৃত্যু ২ সহস্রাধিক

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ। আর মারা গেছেন দুই সহস্রাধিক।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন নয় লাখ ৭৫ হাজার ৬৪৫ জন। মারা গেছেন দুই হাজার ৩৮২ জন।

মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ কোটি ৪২ হাজার ৮৮ হাজার ৭০৩ জন। মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৫২ হাজার ২১২ জন। আর সুস্থ হয়েছেন ৫৬ কোটি ৬৪ লাখ ৬২ হাজার ৩৩৭ জন।

বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। মৃত ও আক্রান্তে শীর্ষে আছে দেশটি। আক্রান্তের সংখ্যা নয় কোটি ৪৬ লাখ ৪৩ হাজার ৬৩২ জন। মৃতের সংখ্যা ১০ লাখ ৬২ হাজার ১৫১ জন।

মৃত ও আক্রান্তে দ্বিতীয় স্থানে আছে প্রতিবেশী দেশ ভারত। আক্রান্ত হয়েছেন মোট চার কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৯০২ জন। মারা গেছেন পাঁচ লাখ ২৬ হাজার ৯২৮ জন।

তৃতীয় স্থানে আছে ফ্রান্স। আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪১ লাখ ৯১ হাজার ৯১৯ জন। মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৬৪ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com