1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

বিশ্বজুড়ে করোনা আক্রান্ত ৫৬ কোটি ৬৪ লাখ ছাড়ালো

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২

দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৬ কোটি ৬৪ লাখ ছাড়াল।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ১০টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ কোটি ৬৪ লাখ ৩২ হাজার ৫৯২ জনে। মৃতের সংখ্যা ৬৩ লাখ ৮৫ হাজার ৮৬৮ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫৩ কোটি ৭৬ লাখ ৯২ হাজার ৭৩১ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ১১ লাখ ৭০ হাজার ৫৭১ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৪৮ হাজার ৬৯৩ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৭ লাখ ২৫ হাজার নয় শ’ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ৬০৪ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৩২ লাখ ৫০ হাজার ১১৭ জন। ছয় লাখ ৭৫ হাজার ১৪৫ জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com