1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

এমবিএস’র সামনে খাশোগি হত্যার প্রসঙ্গ তুললেন বাইডেন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সামনেই সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের প্রসঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই প্রসঙ্গে কথা তুলেছেন বলে জানিয়েছেন। জেদ্দায় বৈঠক শেষে সাংবাদিকদের বাইডেন জানান, এমবিএস ও শীর্ষ সৌদি নেতাদের সাথে বৈঠকে তিনি সাংবাদিক খাশোগি হত্যার কথা বলেছেন। এছাড়াও তিনি মানবাধিকার এবং ‘রাজনৈতিক সংস্কারের প্রয়োজনের’ কথাও বৈঠকে তুলেছেন।

তিনি বলেন, ‘আমি সব সময় যেমন করি, এবারো তাই করেছি। আমার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিষয়টি (মানবাধিকার) যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা স্পষ্ট করেছি।’

বাইডেন বলেন, ‘খাশোগি হত্যার ব্যাপারে শ্রদ্ধা রেখে আমি প্রসঙ্গটি বৈঠকের শুরুতে উত্থাপন করেছি। আমি সেই সময়ে এটি সম্পর্কে কী ভেবেছিলাম এবং এখন এটি নিয়ে কী ভাবছি তাও স্পষ্ট করে বলেছি।’

তিনি আরো বলেন, একজন মার্কিন প্রেসিডেন্ট ‘মানবাধিকার ইস্যুতে নীরব’ থাকতে পারেন না।

উল্লেখ্য, ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়। এই ঘটনার জন্য সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) দায়ী ছিলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তদন্তের পর এই সিদ্ধান্তে পৌঁছেছিল।

সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com