1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

করোনায় মৃত-আক্রান্ত কমেছে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২

মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দুই লাখ নয় হাজার ১৮২ জন। আর মারা গেছেন ৫১৮ জন।

এর আগে রোববার আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ৯১ হাজার ১৯৬ জন। আর মারা গিয়েছিলেন ৯০৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১০টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার ৫৮৬ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ২০ হাজার ৪৫৫ জন। আর মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৫০ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার ৬৩২ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৬৫ লাখ ২২ হাজার ৫৬১ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৩৩ হাজার ৫৯১ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩১ লাখ ৮১ হাজার ৩৩৫ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৭০১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ১১ লাখ ৫৩ হাজার ৭৬৫ জন। ছয় লাখ ৭০ হাজার ৫৬ জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com