1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

জার্মানিতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত ৪

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২

জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য বাভারিয়ায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩০ জন। মিউনিখগামী ওই ট্রেনটিতে ৬০ জন আরোহীর মধ্যে বেশ কিছু স্কুলশিক্ষার্থী ছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ।

শুক্রবার দক্ষিণ জার্মানের বাভারিয়ায় একটি আঞ্চলিক ট্রেন লাইনচ্যুত ওই দুর্ঘটনার কবলে পড়ে। খবর বিবিসি’র।

খবরে জানানো হয়, জার্মানির স্থানীয় সময় শুক্রবার সোয়া ১টার দিকে ট্রেনটি গার্মিশ-পার্টেনকিরচেন থেকে মিউনিখের দিকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরে দুর্ঘটনায় পড়ে। এতে অন্তত চারজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হন। আহতদের থেকে ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে কাজ শুরু করেছে একটি তদন্ত টিম।

ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com