1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

করোনায় মৃত-আক্রান্ত আরো বেড়েছে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ জুন, ২০২২

মহামারী করোনাভাইরাসে মৃত ও আক্রান্তের সংখ্যা আবার বেড়েছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আট লাখের বেশি মানুষ। মারা গেছেন প্রায় দুই হাজার।

এর আগে মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ৪৪ হাজার ৩১ জন। মারা গিয়েছিলেন এক হাজার আটজন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ কোটি ২৮ লাখ ২৪ হাজার ৫১৫ জন। মৃতের সংখ্যা ৬৩ লাখ ছাড়িয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ১৩ হাজার ৭৩৬ জন। আর মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৫০ কোটি ৩৮ লাখ ৯০ হাজার ৬৯৮ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৫৯ লাখ এক হাজার ৭৯৭ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৩১ হাজার ৬১৩ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩১ লাখ ৬১ হাজার ৩৬৬ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৬৩৬ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ১০ লাখ ১৯ হাজার ৩৮ জন। ছয় লাখ ৬৬ হাজার ৭২৭ জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com