1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

আবারো করোনায় মৃত-আক্রান্ত বেড়েছে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

টানা দুই দিন করোনাভাইরাসে মৃত ও আক্রান্তের সংখ্যা হ্রাসের পর গত ২৪ ঘণ্টায় আবার বেড়েছে। আক্রান্ত হয়েছেন তিন লাখ ৪৪ হাজার ৩১ জন আর মারা গেছেন এক হাজার আটজন।

এর আগে সোমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন দুই লাখ ৯৯ হাজার তিন শ’ জন। মারা গিয়েছিলেন ৫৩৯ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১০টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ কোটি ২০ লাখ ২২ হাজার ৫৫৯ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ১১ হাজার ৯২৩ জন। আর মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৫০ কোটি ৩০ লাখ ৭৩ হাজার ৩৬৭ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৫৭ লাখ ৩০ হাজার ৫৯৭ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৩১ হাজার ২৮৬ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩১ লাখ ৫৮ হাজার ৫৮২ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৬৩০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি নয় লাখ ৭৭ হাজার ৬৬১ জন। ছয় লাখ ৬৬ হাজার ৫৬৮ জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com