1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

ইউক্রেনে আরো কামান পাঠাবেন বাইডেন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

ইউক্রেনের ডনবাস অঞ্চলে রুশ বাহিনী বড় ধরনের অভিযান শুরু করার পরিপ্রেক্ষিতে দেশটিতে আরো কামান পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসি অনলাইনের।

রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে হামলা জোরদার করার পরদিন যুক্তরাষ্ট্র সময় মঙ্গলবার জো বাইডেন সাংবাদিকদের এই কথা জানিয়েছেন।

বিবিসি জানায়, জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ইউক্রেনে ৩২০ কোটি মার্কিন ডলার সমমূল্যের নিরাপত্তা অর্থাৎ সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গত ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে ইউক্রেনকে ২৬০ ডলারের অস্ত্র সহায়তা দেয়া হয়েছে।

সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ‘আমরা এখন যা করছি প্রেসিডেন্ট শুরু থেকে সেটাই করে যাচ্ছেন। তিনি যা করছেন তা হলো ইউক্রেনের জনগণকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা, অর্থনৈতিক সহায়তা পাঠানো ও সমর্থন দিয়ে যাওয়া। এবং আমরা এ সাহায্য অব্যাহত রেখেছি।’

এর আগে গত বুধবার ইউক্রেনে আরো ৮০ কোটি ডলার সমমূল্যের অস্ত্র পাঠানোর ঘোষণা দেয় বাইডেন প্রশাসন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাইডেনের ওই ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্র ইউক্রেনে যেসব অস্ত্র পাঠাবে, এর মধ্যে ভারী অস্ত্রও থাকবে। ইউক্রেনে পূর্বাঞ্চলে রাশিয়ার সম্ভাব্য বড় ধরনের হামলার আগে এ ঘোষণা আসে।

একইসাথে ইউক্রেনে আরো অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়ে লিখিত বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমরা অস্ত্র পাঠানোর ক্ষেত্রে বিরতি দিতে পারি না। আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে আশ্বস্ত করেছি, স্বাধীনতার জন্য লড়াইরত ইউক্রেনের সাহসী মানুষের পাশে রয়েছে আমেরিকার জনগণ।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com