1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

মরিপোলের বিপর্যয়ের জন্য দায়ী কে, জানালেন ব্রিটিশ সেনা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

যুদ্ধের চলমান পরিস্থিতি হিসাব করে ইউক্রেনের বন্দরনগরী মরিপোলের বিপর্যয়ের জন্য দেশটির সেনাবাহিনীকে দায়ী করেছেন এইডেন এসলিন নামের এক ব্রিটিশ সেনা। তিনি ইউক্রেন যুদ্ধে দায়িত্ব পালন করেছেন।

গত সপ্তাহে ইউক্রেনের নৌবাহিনীর সঙ্গে রাশিয়ার সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন এসলিন। তারপর রুশ সংবাদমাধ্যম আরটির এক ভিডিওতে তাকে মরিপোল বিপর্যয়ের কারণ জানাতে দেখা গেছে।

বন্দি ব্রিটিশ সেনা এসলিন বলেন, ২০১৮ সালে ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দেন। সে সময় মনে হয়েছিল তিনি ভালোর পক্ষে আছেন। কিন্তু মরিপোলের পরিস্থিতি তার চোখ খুলে দিয়েছে। তিনি সেনা কমান্ডারদের শহর ছেড়ে চলে যেতে বলেছিলেন, তবে কমান্ডাররা তাতে রাজি হননি। কারণ কিয়েভ তাদের মরিপোলেই রাখতে চেয়েছিল।

এসলিনকে ভিডিওতে বলতে শোনা যায়, মরিপোলের পরিস্থিতি ভয়াবহ। যদি ইউক্রেন বাহিনী মরিপোল ছেড়ে চলে যেতো তাহলে এ রকম পরিস্থিতি এড়ানো যেতো। কিন্তু তাদের মরিপোলেই থাকতে হয়েছে। আর এমন সিদ্ধান্তের পেছনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভূমিকা ছিল সবচেয়ে বড়। জেলেনস্কি ইউক্রেন বাহিনীকে মরিপোল ছেড়ে চলে যেতে নির্দেশ দিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি।

ইউক্রেন বাহিনীতে থাকা ওই ব্রিটিশ নাগরিক আরও বলেন, ‘আমি এমন পরিস্থিতি চাইনি। আমি মরিপোল ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। কারণ আমাদের যুদ্ধের প্রয়োজন নেই।’

এসলিন আরও বলেন, ইউক্রেনের সেনাবাহিনীর প্রতি তার দৃষ্টিভঙ্গি এই লড়াইয়ের মধ্যে দিয়ে বদলেছে। প্রথমবারের মতো তিনি বাস্তবতার মুখোমুখি হয়েছেন। এসলিন বুঝতে পেরেছেন, দেশের বেসামরিক নাগরিকদের প্রতি ইউক্রেনের সেনাবাহিনী সংবেদনশীল নয়।

ইউক্রেনের সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের হত্যা করেছে কি না, এমন প্রশ্নের উত্তরে এসলিন বলেন, ইউক্রেনের সেনাবাহিনী অপরাধী।

এই ব্রিটিশ সেনা আরও বলেন, আগে তিনি সিরিয়ায় কুর্দি বাহিনীতে ছিলেন। আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন। তবে মরিপোলের অভিজ্ঞতার পর তিনি এখন আর কোনো বিদেশি বাহিনীর সঙ্গে থাকতে চান না। তিনি কেবল বাড়ি ফিরতে চান। পরিবারের সঙ্গে সময় কাটাতে চান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com