1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

করোনায় সুস্থ মানুষের সংখ্যা ৪৫ কোটি ৪২ লাখ ছুঁইছুঁই

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৪৫ কোটি ৪২ লাখ মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ১০টা পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ কোটি ৪১ লাখ ৭১ হাজার ৪৩৪ জন মানুষ।

করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ২০ হাজার ৪১৪ জন।

আর আক্রান্তের সংখ্যা হয়েছে মোট ৫০ কোটি ৩৮ লাখ ৪৬ হাজার ৯৮ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ২২ লাখ ৯৫ হাজার ৭৬৮ জন। মোট মারা গেছেন ১০ লাখ ১৫ হাজার ৩৫৭ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩০ লাখ ৪০ হাজার ৯৪৭ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৭৭৬ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ২৪ লাখ সাত হাজার ৩০২ জন। ছয় লাখ ৬১ হাজার ৯৬০ জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com