1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

করোনায় আক্রান্ত ১১ লাখ, মৃত্যু সাড়ে ৩ হাজার

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ১৩ হাজার ৩৫৩ জন মানুষ। মারা গেছেন তিন হাজার ৬২১ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫০ কোটি ১১ লাখ ৬৬ হাজার ৬৫৮ জনে।

মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ নয় হাজার ৬৮৭ জনে।

এছাড়া সুস্থ হয়েছেন মোট ৪৫ কোটি ১২ লাখ ৯২ হাজার ২৮০ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ২১ লাখ ৩৩ হাজার ৩৪২ জন। মোট মারা গেছেন ১০ লাখ ১৩ হাজার ৪৪ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩০ লাখ ৩৮ হাজার ১৬ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৭৪৬ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ১৮ লাখ তিন হাজার ৯২৯ জন। ছয় লাখ ৬১ হাজার ৫৫২ জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com