1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

ইরান থেকে জ্বালানি কিনতে ইরাককে অনুমতি দিল যুক্তরাষ্ট্র

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

ইরাককে মার্কিন সরকার আরো ১২০ দিনের নিষেধাজ্ঞা ছাড় দিয়েছে। এই ছাড়ের আওতায় বাগদাদ সরকার ইরানের কাছ থেকে কোনো রকমের বাধা ছাড়াই জ্বালানি কিনতে পারবে।

গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের একজন শীর্ষ কর্মকর্তা বরাত দিয়ে ‘ইরাক অয়েল রিপোর্ট’ নামে একটি শিল্প বিষয়ক ম্যাগাজিন এই খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, বিশেষ সুবিধা নিয়ে ইরান থেকে ইরাক বিদ্যুৎ কিনতে পারবে এবং তার মূল্যও পরিশোধ করতে পারবে।

মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটনের পক্ষ থেকে দেয়া এই নিষেধাজ্ঞা ছাড়ের কারণে বাগদাদ তার স্বল্পকালীন জ্বালানি চাহিদা পূরণ করতে পারবে এবং ইরানের কাছ থেকে জ্বালানি আমদানির ব্যাপারে যে নির্ভরতা রয়েছে তা ধীরে ধীরে কমাতে সক্ষম হবে।

ইরাকে প্রতিদিন ২৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু ২০০৩ সালে মার্কিন সরকার ইরাকে অভিযান চালানোর পর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ব্যাপকভাবে কমে যায়। ফলে প্রতিদিন দেশটিতে সাত হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকে।

এই ঘাটতি মেটানোর জন্য ইরাক সরকারকে বহুবার নিষেধাজ্ঞা ছাড় দিয়েছে আমেরিকা তবে ইরান থেকে জ্বালানি আমদানি করার কারণে মার্কিন সরকার বাগদাদের ওপর খুশি নয়। তেহরান এবং বাগদাদের মধ্যে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com