1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

করোনার তাণ্ডবে আক্রান্তের সংখ্যা ৪৪ কোটি ৪১ লাখ ছাড়ালো

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২

মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৪৪ কোটি ৪১ লাখ ছাড়িয়ে গেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ কোটি ৪১ লাখ তিন হাজার ৬০ জনে।

মৃতের সংখ্যা পৌঁছেছে ৬০ লাখ ১০ হাজার ১২২ জনে।

আর সুস্থ হয়েছেন ৩৭ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৬৬২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ২০ লাখ মানুষ। মারা গেছেন আট হাজারেরও বেশি মানুষ।

এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি আট লাখ ৯৫ হাজার ৬৫১ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে নয় লাখ ৮৩ হাজার ৪৮৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় চার কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৪৭৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ১৪ হাজার ৯০৮ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ৮৯ লাখ ৭৪ হাজার ৩১৫ জন এবং মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ৫১ হাজার ৩৪৩ জনের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com