1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

ব্রাজিলে এক দিনে আক্রান্ত ১ লাখ ৫৭ হাজার

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ লাখ ৫৭ হাজার ৩৯৩ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন এবং ২৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৩৯ লাখ ৯ হাজার ১৭৫ জন এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ২২ হাজার ৮০১ জনে।

ব্রাজিলে এক দিনে সংক্রমন দেড় লাখ ছাড়িয়ে যাওয়ার এটি চতুর্থতম দিন।

বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে, সংক্রমনের দিক থেকে যুক্তরাষ্ট্র ও ভারতের পরে ব্রাজিল তৃতীয় অবস্থানে রয়েছে।

গত বছর মহামারীর বিশ্বব্যাপী কেন্দ্রস্থলগুলোর মধ্যে ব্রাজিল থাকার পরও দেশটিতে গণ টিকা কার্যক্রম সংক্রমণ ও মৃত্যু যথেষ্ট হ্রাস করেছে, তবে ওমিক্রন ভেরিয়ান্ট সংক্রমণের ফলে বর্তমানে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

শুক্রবার পর্যন্ত ব্রাজিলে ১৬ কোটি ২৭ লাখ লোক কমপক্ষে ভ্যাকসিনের একটি ডোজ পেয়েছে, যা দেশটির জনসংখ্যার ৭৫.৭৬ শতাংশ, এদের মধ্যে ১৪ কোটি ৮৩ লাখ লোক দুই ডোজ এবং ৩ কোটি ৮৯ লাখ লোক বুস্টার ডোজ পেয়েছে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com