1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

ভালোবাসার প্রমাণে প্রেমিকার মাকে কিডিনি দান, একমাস পরেই ব্রেকআপ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

ভালোবাসার মানুষটির জন্য মানুষ কত কিছুই না করে। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তম স্ত্রীর জন্য বানিয়েছিলেন তাজমহল। কিন্তু সবার তো আর তাজমহল বানানোর সামর্থ্য নেই। তাই ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকার মাকে কিডনি দিয়েছিলেন এক যুবক।

কিন্তু তাতেও টেকেনি ভালোবাসা। কিডনি প্রতিস্থাপনের মাস না পেরোতেই ওই প্রেমিককে ছেড়ে অন্য আরেকজনকে বিয়ে করেছেন ওই তরুণী। ঘটনাটি ঘটেছে মেক্সিকোতে।

ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর গত মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ার বাসিন্দা উজিয়েল মার্টিনেজ নামে এক যুবক ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে এক ভিডিওতে এই ঘটনা শেয়ার করেছেন।

ভিডিওতে মার্টিনেজ বলেন, প্রেমিকার মায়ের জীবন বাঁচাতে তিনি তার একটি কিডনি দিয়েছিলেন। কিন্তু অপারেশনের মাস না পেরোতেই তার প্রেমিকা তাকে ছেড়ে অন্য আরেকজনকে বিয়ে করেছেন।

এদিকে, ওই ভিডিওটি ব্যাপকভাবে আলোচিত হয়। অনেকেই সাবেক প্রেমিকার কাছ থেকে পাওয়া বাজে অভিজ্ঞতা ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com