1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

সুদানে সোনার খনিতে ধস, নিহত ৩৮

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

উত্তর আফ্রিকার দেশ সুদানে সোনার খনি ধসে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা এপি।

এক প্রতিবেদনে এপি জানিয়েছে, দেশটির পশ্চিম খোরদোফান প্রদেশের একটি পরিত্যক্ত সোনার খনি গতকাল মঙ্গলবার ধসে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে।

সুদানের রাষ্ট্র পরিচালিত খনি কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী খার্তুম থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে ফুজা গ্রামে গতকাল মঙ্গলবার একটি পরিত্যক্ত খনি ধসে পড়েছে। এতে অনেকেই আহত হয়েছেন বলা হলেও এর সুনির্দিষ্ট কোনো সংখ্যা তারা জানায়নি।

অন্যদিকে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দারসায়া খনিতে বেশ কয়েকটি খাদ ধসে পড়েছে। এতে প্রাণ হারানো ব্যক্তিদের ছাড়াও অন্তত আটজন আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

খনি কোম্পানিটির ফেসবুকে প্রকাশিত দুর্ঘটনার ছবিতে দেখা যায়, অন্তত দু’টি ড্রেজার সম্ভাব্য জীবিত ও মৃতদেহ খুঁজে বের করতে কাজ করছে এবং এই দৃশ্য দেখতে স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হয়েছেন। অন্যান্য ছবিতে মানুষ মৃতদের দাফন করার জন্য নিয়ম অনুযায়ী কবর প্রস্তুত করতে দেখা যাচ্ছে।

সংস্থাটি বলছে, খনিটি চালু না থাকলেও, এর পাহারায় নিযুক্ত নিরাপত্তা বাহিনী ওই এলাকা ছেড়ে যাওয়ার পর স্থানীয় খনি শ্রমিকরা সেখানে কাজে ফিরে আসে। তবে ঠিক কবে থেকে খনির কাজ বন্ধ ছিল তা স্পষ্ট করে বলা হয়নি।

প্রসঙ্গত, সুদানে সোনার খনি ধসে পড়ার ঘটনা খুবই সাধারণ। মূলত দেশটির সকল সোনার খনির নিরাপত্তার মান সর্বত্র নিরাপদ না হওয়ায় ধসে পড়ার মতো ঘটনা ঘটে থাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com