1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

বিয়ের আসরে ঘুম

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

বিয়ের আসরে ঘুমে ঢলে পড়লেন কনে। রাতভর বিয়ের আচার-অনুষ্ঠান, রীতিনীতি পালন করতে গিয়ে ক্লান্ত শরীরে যেন একটু আরাম খুঁজছিলেন তিনি। কিন্তু আচার-অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত রেহাই নেই। তাই বিয়ের আসনে বসেই ঝিমাতে দেখা গেল কনেকে। সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে এমন ঘটনা ঘটেছে।

কনেরই কোনো বন্ধু তার অগোচরে ভিডিও করেছেন। নিছকই মজার ছলে। কিন্তু বিয়ের রীতিনীতি পালনে যে দীর্ঘ সময় ব্যয় হয় এবং তাতে ক্লান্তি আসাটা যে স্বাভাবিক, এই দৃশ্যের মধ্য দিয়ে সেটাও হয়তো তুলে ধরতে চেয়েছেন তিনি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লেখা হয়েছে, ‘সকাল সাড়ে ৬টা। এখনো বিয়ের অনুষ্ঠান বাকি। ঘুমিয়েই পড়লেন কনে!’

বিয়ের আসরে কনের ঘুমিয়ে পড়ার দৃশ্য সচরাচর দেখা যায় না। কিন্তু এই তরুণীর ভিডিও প্রকাশ্যে আসতেই নেটাগরিকদের একজন বলেছেন, ‘অসাধারণ একটি দৃশ্য দেখলাম।’ অন্য একজন আবার কনের উদ্দেশে লিখেছেন, ‘দারুণ লাগছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com