1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

ফিলিপাইনে ৮৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১

কমপক্ষে ৮৫ আরোহী নিয়ে ফিলিপাইনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। আজ রোববার দেশটির সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়।  রুশ বার্তাসংস্থা স্পুটনিক নিউজ এ তথ্য জানিয়েছে।

ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল কিরিলিতো সোবেজানা জানিয়েছেন, বিমানটিতে কমপক্ষে ৮৫ জন আরোহী ছিলেন এবং ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়। তিনি আরও বলেন, বিধ্বস্ত ওই সামরিক বিমানটি সি-১৩০ মডেলের। দুর্ঘটনার পর সেখান থেকে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।

কিরিলিতো সোবেজানা আরও জানান, বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই ছড়িয়ে পড়া একটি ছবিতে দুর্ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উঠতে দেখা যায়। সামরিক ও বেসামরিক উদ্ধারকর্মীরা এখন সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি উদ্ধার কাজ পরিচালনা করছেন বলেও জানিয়েছেন এই সশস্ত্র বাহিনীর প্রধান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com