1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

একাই সৌদি আরবে হজের অনুমতি পাচ্ছেন নারীরা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১
???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

কোনো পুরুষ অভিভাবক ছাড়াই এই বছর নারীদের হজে যাওয়ার অনুমতি দিচ্ছে সৌদি আরব। রোববার সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলোতে খবর জানানো হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কোনো মাহরামের (পুরুষ আত্মীয়) সাহচর্যের বাধ্যবাধকতা ছাড়াই নারীরা হজের আবেদন করতে পারবেন।

করোনাভাইরাস সংক্রমণের কারণে এই বছরও সৌদি আরবের বাইরে থেকে কেউ হজের অনুমতি পাচ্ছেন না। সৌদি আরবের নাগরিক ও বাসিন্দারা যারা গত পাঁচ বছর হজ করেননি, তাদের মধ্যে থেকে মাত্র ৬০ হাজার ব্যক্তি হজের অনুমতি পাচ্ছেন।

হজের জন্য ১৫ থেকে ৬৫ বছর বয়সীরাই শুধু অনুমতি পাবেন। তিনটি ভিন্ন ভিন্ন প্যাকেজের আওতায় এই বছর হজ পরিচালনা করা হচ্ছে।

করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছর প্রথম বিদেশী নাগরিকদের হজ পালনে নিষেধাজ্ঞা দেয় সৌদি আরব। দেশটির নাগরিক ও বাসিন্দাদের মধ্যে মাত্র ১০ হাজার ব্যক্তিকে করোনা সংক্রান্ত সতর্কতামূলক ব্যবস্থাপনার মধ্য দিয়ে হজের সুযোগ দেয়া হয়।

সূত্র : খালিজ টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com