1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুন, ২০২১

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে-২ এ এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার সকাল সোয়া ৬টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া হাজতির নাম আব্দুল আহাদ (৪০)।  তিনি সিলেটের বিশ্বনাথ থানার নদার মালপাড়া এলাকার মৃত জমির আলী ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম জানান, ভোরে কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আব্দুল আহাদ।
এসময় তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আব্দুল আহাদকে মৃত ঘোষণা করেন।

হাজতি আব্দুল আহাদের বিরুদ্ধে সিলেটের কাফরুল থানায় হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তিনি ২০১৭ সাল থেকে এ কারাগারে বন্দি ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ তার হাজতি নং-১২৪/১৭।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com