1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

২১ জুন পর্যন্ত ইতালি ঢুকতে পারবে না বাংলাদেশি যাত্রীরা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১

ইতালিতে প্রবেশে আগামী ২১ জুন পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার। ভারতের শনাক্ত করোনাভাইরাসের অতি সংক্রামক ধরনটির বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার যাত্রীদের জন্য নিষেধাজ্ঞার এ মেয়াদ বাড়ানো হলো।

ইতালির সংবাদমাধ্যমে দ্য লেকাল এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, নিষেধাজ্ঞার ফলে এই তিন দেশ থেকে কেউ ইতালিতে প্রবেশ করতে পারবে না। তবে ইতালির নাগরিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এপ্রিলের শেষ দিকে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশের যাত্রীদেরও নিষেধাজ্ঞার তালিকায় যোগ করা হয়। সেই কড়াকড়ির মেয়াদ রোববার শেষ হওয়ার কথা ছিল। এক বিবৃতিতে ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পারেন্সার মুখপাত্রও এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এর আগে গত বছরের জুলাইয়ে ঢাকা থেকে যাওয়া যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যকের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ায় বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ইতালি কর্তৃপক্ষ। বাংলাদেশিদের জন্য দেশটিতে প্রবেশের নিষেধাজ্ঞা ওঠে গত অক্টোবর মাসে।

গত ২৯ মে নতুন করে বাংলাদেশসহ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইতালি। সে সময় ভারত থেকে আসা একটি ফ্লাইটের ২১৩ যাত্রীর ২৩ জনের করোনা শনাক্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে বি.১.৬১৭ নামে করোনার নতুন একটি ধরন শনাক্ত হয়েছে ভারতে। দেশটিতে মারাত্মকভাবে করোনা ছড়িয়ে পড়ার জন্য এটিকে অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com