1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

‘টানা ৪ বছর ধর্ষণের শিকার হয়েছি’

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

জীবনে ঘটে যাওয়া অতীত নিয়ে কথা বলে আবারও আলোচনায় আসলেন জনপ্রিয় মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে। সম্প্রতি এক শোতে বিশ্বের সবচাইতে ক্ষমতাবান ও প্রভাবশালী নারীদের একজন অপরাহ জানিয়েছেন, ছোটবেলায় ধর্ষণের শিকার হয়েছেন তিনি।

অপরাহ উইনফ্রে বলেন, ‘টানা ৪ বছর ধর্ষণের শিকার হয়েছি। আমার বয়স যখন ৯ থেকে ১২ ছিল, তখন ১৯ বছর বয়সী এক কাজিনের হাতে প্রতিনিয়ত ধর্ষণের শিকার হয়েছি।’

ধর্ষণ নিয়ে মুখ খুলে নতুন করে আলোচনায় এ মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব। সংগৃহীত ছবি

সম্প্রতি বাফটাজয়ী চলচ্চিত্রকার আসিফ কাপাডিয়ার উপস্থাপনা ও এমি পুরস্কারজয়ী নির্মাতা ডন পোর্টারের প্রযোজনায় অ্যাপল প্লাস টিভিতে প্রামাণ্যসিরিজ ‘দ্য মি ইউ কান্ট সি’ অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন অপরাহ উইনফ্রে। অপরাহ আরও জানান, টানা ৪ বছরের এই নির্যাতন সইতে না পেরে শেষে বস্তি থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, অপরাহর জন্ম ১৯৫৪ সালের ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের দক্ষিণ রাজ্য মিসিসিপির এক কুমারী মায়ের ঘরে। বাবা ছিলেন নরসুন্দর এবং মা একজন গৃহপরিচারিকা। প্রথম থেকেই তার বাবা-মা আলাদা ছিল। ফলে তার শৈশব ছিল দারিদ্র্য ও যন্ত্রণাপূর্ণ। অন্যদিকে মাত্র নয় বছর বয়সেই নিকটাত্মীয়দের মাধ্যমে যৌন নির্যাতনের শিকার হন তিনি। আর মাত্র চৌদ্দ বছর বয়সে এক পুত্রসন্তানের জন্ম দেন, জন্মের কিছুদিন পর শিশুটি মারা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com