1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

এক নারীকে ৪ বার বিয়ে, ৩ বার ডিভোর্স!

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১

বিয়ে করলেই ৮ দিনের ছুটি দেবে অফিস। এই সুযোগ কাজে লাগাতে অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন এক ব্যাংক কর্মকর্তা। ছুটি কাটাতে এক নারীকে তিনি বিয়ে করেন। বিয়ের ছুটির ৮ দিন পার হলে তাকে ডিভোর্স দেন। তারপরের দিন আবার ওই নারীকে বিয়ে করেন। এভাবে বিয়ে আর ডিভোর্সের মাধ্যমে চলে তার ছুটি কাটানোর খেলা।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে তাইওয়ানের রাজধানীর তাইপেতে। ২০২০ সালের এপ্রিলে এ কাণ্ডটি ঘটিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সেখানকার এক ব্যাংক কর্মকর্তা। ছুটির সুবিধা ভোগ করতে তিনি চারবার একই নারীকে বিয়ে করেন। আর ডিভোর্স দেন তিনবার। এভাবে টানা ৩২ দিন ছুটি কাটানোর ফন্দি করেন ওই কর্মকর্তা।

প্রতিবেদনে বলা হয়, তাইপেতে অবস্থিত ওই ব্যাংকের নিয়ম হলো, কোনো কর্মী বিয়ে করলে তাকে টানা ৮ দিনের ছুটি দেওয়া হবে। এই ৮ দিনের বেতনও পাবেন তিনি। এই সুযোগ কাজে লাগাতে গত বছর ৬ এপ্রিল ওই ব্যাংকার প্রথম বিয়ে করেন। ব্যাংকের নিয়ম অনুযায়ী এর জন্য তিনি বেতনসহ ৮ দিন ছুটি পান।

১৬ এপ্রিল স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেন তিনি। পর দিন ১৭ এপ্রিল ফের সেই নারীকেই বিয়ে করেন। ২৮ এপ্রিলে আবার ডিভোর্স দেন। পরদিন ২৯ এপ্রিল সাবেক স্ত্রীকে তৃতীয়বারের মতো বিয়ে করেন। পরবর্তী মাসের ১১ তারিখে তৃতীয়বারের মতো স্ত্রীকে ডিভোর্স দেন ব্যাংকার।  ঠিক আগের ৩ বারের মতো চতুর্থবার ১২ মে ওই নারীকে বিয়ে করেন তিনি।

তবে এরপর আর এগোতে পারেননি ওই ব্যাংকার। তার চালাকি বুঝে যায় ব্যাংক কর্তৃপক্ষ। তাকে আর বাড়তি ছুটি দেয়নি তারা। মূলত ওই ব্যক্তির দ্বিতীয় বিয়ে থেকেই তার পরিকল্পনা ছক ধরে ফেলে ব্যাংক কর্তৃপক্ষ। সেদিকে কান না দিয়ে বেতনসহ ছুটি কাটাতে প্রতিবার বিয়ে করেছেন ওই ব্যাংকার। প্রতিবারই ব্যাংকের কাছে ছুটির আবেদন করে গেছেন।

চতুর্থবার বিয়ের পর ব্যাংক তার আবেদন নামঞ্জুর করলে তিনি আইনের দ্বারস্থ হন। আইন ভাঙার জন্য ওই ব্যাংকের ৫২ হাজার ৮০০ টাকা জরিমানা হয়। জরিমানার বিরুদ্ধে ব্যাংক মামলা করে। এতে ফেঁসে যাচ্ছে ব্যাংক। কারণ বিষয়টি ওই ব্যক্তির ইচ্ছাকৃত হলেও তিনি কোনো আইন ভাঙেননি বলে জানিয়েছে আদালত।  উল্টো ছুটি না দিতে ব্যাংক নিজেদের আইন মানেনি বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com