1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

ব্যাংকে লেনদেনের সময় বাড়ছে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১

লকডাউনের মেয়াদ বাড়ায় ব্যাংকিং কার্যক্রম আধা ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার লকডাউনের মেয়াদ বাড়িয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের পর বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। এরপর লেনদেন পরবর্তী কার্যক্রমের জন্য বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আগামীকাল সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গত ১৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনের প্রদত্ত অন্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, সরকারঘোষিত সর্বাত্মক লকডাউনের মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ২৪ থেকে ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com