1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

এক্সপ্রেসওয়ের গার্ডার ভেঙে চীনা নাগরিকসহ আহত ৪

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১

রাজধানীর বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ভেঙে কমপক্ষে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চীনা নাগরিকও রয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে আমরা খবর পেয়েছি গার্ডার ভেঙে চারজন আহত হয়েছেন। বর্তমানে তাদের কি অবস্থা তা বিস্তারিত বলতে পারছি না।’

এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, আহতদের মধ্যে দুই জন চীনা নাগরিক, বাকিরা বাংলাদেশি। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আক্তার বলেন, ‘গার্ডার ভেঙে পড়ার ঘটনাটি আমাদের প্রকল্প এলাকায় ঘটেনি। এটি বিআরটি প্রকল্প এলাকায় ঘটেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com