1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

খুলনা নগর ভবনে পেট্রল বোমা নিক্ষেপ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনের সামনের সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করা হয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। এরপর তারা ভবনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রল বোমাটি ছুড়ে মারে। সেখানে কাঠ বা কাগজের মতো দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পারেনি। কিছুক্ষণ জ্বলার পর আগুন নিজে থেকেই নিভে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় জানিয়ে ওসি মো. লোকমান হোসেন বলেন, পেট্রল বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর পড়েছিল। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। শুধু সিঁড়িতে সামান্য দাগ পড়েছে।

তিনি আরও বলেন, যে মোটরসাইকেল থেকে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে সেটি শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

গত ২০ থেকে ২৫ দিনে খুলনা সদর থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ দলের তেমন কোনো তৎপরতা ছিল না বলে জানান ওসি লোকমান হোসেন।

তিনি আরও বলেন, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে গভীর রাতে পেট্রল বোমা নিক্ষেপ করে হামলাকারীরা নিজেরাই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com